নতুন মিউজিক ভিডিওতে জেকুলিন মিথিলা

নতুন একটি মিউজিক ভিডিও নির্মাণ করলেন হালিম আহমেদ। সাইফ ও মিল্টনের গাওয়া গানটির মডেল হয়েছেন এই সময়ের বির্তকিত মডেল জেকুলিন মিথিলা।
নারায়নগঞ্জের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং করা হয়। এখন সেটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। গানটি দেখে দর্শকদের ভাল লাগবে বলে জানান গানটির পরিচালক হালিম আহমেদ। ভিডিওটি ল্যাম্পপোস্ট এর ব্যানারে বানানো হয়েছে।
‘জাদুর শহর’ শিরোনামের গানটি অনেকটা হিপহপ ধাঁচের বলে জানালেন পরিচালক।
উল্লেখ্য, জেকুলিন মিথিলা নিজেকে ভারতীয় তারকা সানি লিওনের অনুসারী বলে নিজেকে দাবী করেন। আর ফেসবুকে বিভিন্ন বির্তকিত ছবি পোস্টের মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছেন। এর আগেও মিথিলা বেশ কয়েকটি ছবির আইটেম গার্ল হিসেবে পারফর্ম করে আলোচনায় আসেন।
আগামী ৩০ নভেম্বর থেকে মিউজিক ভিডিওটি ইউটিউব ও বিভিন্ন চ্যানেলে প্রচার করা হবে।