স্টার গিল্ড অ্যাওয়ার্ডে বাজিরাও মাস্তানির জয়জয়কার !!!

গত ২২ ডিসেম্বর, মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে স্টার গিল্ড অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ সর্বোচ্চ ৯টি পুরস্কার জিতেছে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন অভিনীত বাজিরাও মাস্তানি চলচ্চিত্রটি। তবে দীপিকা সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন পিকু সিনেমার জন্য।
সালমান খান অভিনীত ২০১৫ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা বাজরাঙ্গি ভাইজান জিতেছে সেরা সিনেমার পুরস্কার। এছাড়া সেরা চিত্রনাট্য, সেরা গল্প এবং সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছে সিনেমাটি।