শাহরুখ-কাজল জুটি!

জনপ্রিয় জুটি বলা হোক আর রেকর্ড গড়া জুটিই বলা হোক বলিউডে প্রথমেই যে জুটির নাম আসে সেটি হলো, শাহরুখ-কাজল জুটি। ‘বাজিগর’ ছবি থেকে যে জুড়ির যাত্রা শুরু হয়েছিল, আজ ‘দিলওয়ালে’র দোরগোড়ায় পৌঁছে সেই জুটিকে টেক্কা দেবে কে? উত্তর, আব্রাম আর আরাধ্যা। কারা এরা? একজন শাহরুখের ছেলে অন্যজন ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে। আর এদের জুটির কথা জানিয়ে দিলেন খোদ বলিউড কিং খান।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি শাহরুখের কাছে জানতে চাওয়া হয়েছিল, শাহরুখ-কাজল জুটিকে পরাস্ত করতে পারে এমন জুটি কি আছে? সে প্রশ্নের উত্তরেই হাসিমুখে জানিয়ে দিয়েছেন আব্রাম আর আরাধ্যার নাম।
বলেন, এরা জুটি বাঁধলে হয়তো তাদের জুটি হার মানবে। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলও। 
শাহরুখকে কিছু সময়ের জন্য থামিয়ে দিয়েরসিকতায় বরাবর এগিয়ে শাহরুখ। স্বভাবসিদ্ধ রসিকতায় শাহরুখ তখন কাজলকেই জিজ্ঞেস করে বসেন, তিনি নিজে যদি কাজলের থেকে ছোট হতেন, তাহলে কি কাজলের রোমান্স করতে কোনও সমস্যা হত?
ভবিষ্যৎ-এ এরা সিনেপর্দায় আসবে কি না, তা এখন পর্যন্ত জানা সম্ভব নয়। তবে যদি এরা আসে, তবে বলতে হবে, শাহরুখই এ জুটিকে নির্দিষ্ট করে দিলেন।
শাহরুখ মনে করেন, ভবিষ্যৎ-এ তার ছেলে আব্রামই ‘কিং অফ রোমান্স’ তকমা নেবে  কাজল বলেছেন, আব্রাম তো আরাধ্যার থেকে ছোট।