বাংলাদেশ ছেড়ে ভারতে ফারিয়া!


আলোচনা আর সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নুসরাত ফারিয়া এখন ভারতের রামুজিতে। কারণ, রামুজি ফিল্ম সিটিতে চলছে তার ছবি ‘হিরো ৪২০’এর শুটিং। 
শুক্রবার থেকে ছবিটির শুটিং চলছে রামুজিতে। ছবিতে কলকাতার নায়ক ওমের বিপরীতে দেখা যাবে ফারিয়াকে। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির।
পরিচালক জানিয়েছেন,  রামুজিতে শুটিং হবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এখানে মারামারিসহ বেশ কিছু দৃশ্যের শুটিং করা হবে। দৃশ্যগুলোতে ফারিয়া ছাড়াও রিয়া সেন, আশিস বিদ্যার্থীসহ বেশ কয়েকজন অভিনয় করবেন।
নুসরাত ফারিয়া জানিয়েছেন, রামুজি ফিল্ম সিটির মতো এত বিখ্যাত লোকেশনে শুটিং করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। 
এরই মধ্যে ভারতের কলকাতা ও বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ এর অর্ধেক কাজ শেষ হয়েছে। বাকি অংশের কিছু কাজ হবে রামুজিতে।
রামুজিতে শুটিং শেষ হলে ছবির শেষ অংশের শুটিং বাংলাদেশে হবার কথা রয়েছে। সব কিছু ঠিক থাকলে যৌথ প্রযোজনার এই ছবিটি আগামী ১৯ ফেব্রুয়ারি দুই বাংলায় মুক্তি পাবে।
উল্লখ্য, ‘আশিকী’ ছবির মধ্য দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন মডেল চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।