রূপকথার মতো প্রেমকাহিনী বিপাসা-করণের। হাজার প্রতিকূলতা পেরিয়ে এখন তাঁরা সুখী দম্পতি। মালদ্বীপে মধুচন্দ্রিমার রোম্যান্টিক মুহূর্তে একাত্ম এখন তাঁরা। কিন্তু কী এমন ছিল বিপাশা জন আব্রাহাম বা দিনো মোরিয়াকে ছেড়ে দু-বারের ডিভোর্সী করণ সিং গ্রোভারকেই বিয়ে করবেন? সেই রহস্যের উন্মোচন করলেন বিপাশা। তিনি জানালেন, কেন তিনি সবাইকে ছেড়ে করণকে বিয়ে করলেন। বিপাশা-করণের প্রেমকাহিনী এবং বিয়ে সবটাকেই যেন রূপকথার গল্পের মতো মনে হয়। সেই যে আমরা ছেলেবেলায় যেমন পড়তাম। রাজা তার রাণীকে ভালোবাসায় মুড়ে রেখেছেন, ঠিক তেমনই। বিপাশা জানিয়েছেন, করণের মতো আর কেউ তাঁকে এত ভালোবাসেনি। করণ তাঁকে ভালোসাবায় ভরিয়ে রেখেছেন। হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তারপর হিন্দুমতেই বিপাশাকে লাল সিঁদুরে রাঙিয়ে বিয়ে করেন। এ রকম প্রচুর মুহূর্ত রয়েছে তাঁদের জীবনে।
সূত্র: জি নিউজ






