সানি লিওন এখন আর নগ্ন হতে চান না !

অবিশ্বাস করার মতোই ঘটনা যেন। পর্নস্টার সানি লিওন এখন আর নগ্ন হতে চান না। সম্প্রতি ছবির শুটিংয়ের একটি দৃশ্যে নগ্ন হতে রাজি হননি ৩২ বছর বয়সী এ মডেল-অভিনেত্রী।
বর্তমানে একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন সানি। মুক্তিপ্রতিক্ষীত একতা কাপুরের প্রযোজনায় ‘রাগিনী এমএমএস টু’ ছবির একটি দৃশ্যে সানিকে নগ্ন হতে বলা হয়েছিল বলে জানা গেছে।
সানি তাতে অস্বীকৃতি জানান এবং দৃশ্যটিতে বিকিনি পরে অভিনয় করানোর জন্য নির্মাতাদের অনুরোধ করেন। পরে অবশ্য সানির কথাই মেনেছেন নির্মাতারা।
যদিও দর্শকরা ছবিটিতে নগ্ন সানিকেই দেখবেন। কারণ কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে ‘জিসম টু’ ছবি থেকে সানির নগ্নতাকে ‘রাগিনী এমএমএস টু’ ছবিতে প্রতিস্থাপন করা হয়েছে।