ফেসবুকে 'মিউ'

ফেসবুকে জনপ্রিয়তা জরিপের জন্য অনেকেই মিউ নামের একটা অ্যাপ ব্যবহার করে থাকেন। কিন্তু অ্যাপটি ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় জরিপ বিষয়ক এই মিউ অ্যাপ্লিকেশনটি থেকে সতর্ক থাকতে বলেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। অন্যথায় ব্যবহারকারীর অনেক ব্যক্তিগত তথ্য পাঁচার হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত এক খবরে উঠে আসে বিষয়টি। এতে জানানো হয়, মিউ নামের অ্যাপ্লিকেশনটি নানা ধরনের কুইজ এবং প্রলোভনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত নানা তথ্য সংগ্রহ করে থাকে। আর সংগৃহীত তথ্য বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিপেনডেন্টস তার এক প্রতিবেদনে জানায়, ফেসবুকে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে অ্যাপ ব্যবহারকারীদের সাইন আপ করার জন্য ব্যক্তিগত তথ্য চেয়ে থাকে। বিশেষজ্ঞরা এইসব অ্যাপ বিষয়ে ফেসবুক ব্যবহাকারীদের সতর্ক থাকতে বলেছেন। বিশেষজ্ঞরা আরো বলেন, যেসব অ্যাপে প্রয়োজনের চেয়ে বেশি তথ্য চাওয়া হয় সেগুলো থেকেই প্রত্যেক ব্যবহারকারীর বিশেষভাবে সতর্ক থাকা উচিত।
সাধারণত মিউ অ্যাপ্লিকেশনটি ফেসবুক প্রোফাইলের তথ্য চাওয়ার পাশাপাশি, বন্ধু তালিকা, ই-মেইল ঠিকানা, টাইমলাইন পোস্ট ও ছবি ব্যবহারের অনুমতি চায়। যা ব্যক্তিগত নিরাপত্তার জন্য বেশ হুমকি স্বরূপ। এর বাইরেও মজার মজার কুইজ এবং জোকসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে অ্যাপটি। কারণ মিউ এর ওয়েবসাইটের ব্যবহারবিধিতে লেখা আছে, ‘আপনি যখন মিউ ব্যবহার করবেন বা মিও দিয়ে যোগাযোগ করবেন, মিউ তখন আপনার তথ্য সংগ্রহ করবে।' বিষয়টি মিউ ব্যবহারকারীদের অনেকেই জানেন না